শাড়ি কেনার গাইড

কাতান না বেনারসি? বিয়ের শাড়ি কেনার গাইড ও দাম (2026)

Tangail Benarashi Silk Katan Sareee

বিয়ের শাড়ি কিনতে গেলে প্রথম প্রশ্নই আসে, কাতান নেব নাকি বেনারসি? দুটোর পার্থক্য কী, কোনটার দাম কত, আর কোনটা আপনার জন্য ঠিক, সোজা কথায় নিচে লিখে দিলাম। এখন স্টকে থাকা বিয়ের শাড়িগুলোও দাম সহ দেওয়া আছে।

কাতান আর বেনারসির পার্থক্য

  • কাতান: পাকানো সিল্কের সুতায় বোনা ভারী শাড়ি। কাপড় শক্ত আর মসৃণ, ভাঁজ সুন্দর থাকে।
  • বেনারসি: নামটা এসেছে ভারতের বেনারস থেকে। জরির ঘন কাজ আর বড় নকশার জন্য পরিচিত। বাংলাদেশে মিরপুরের বেনারসি পল্লী আর টাঙ্গাইলেও বেনারসি বোনা হয়।
  • বেনারসি কাতান: কাতান কাপড়ের উপর বেনারসি ধাঁচের জরির কাজ। দুটোর সুবিধা একসাথে, তাই এখন বিয়ের জন্য এটাই সবচেয়ে বেশি চলে।

বিয়ের শাড়ির দাম কত?

রূপকথায় টাঙ্গাইলের বেনারসি সিল্ক কাতানের দাম এখন ৳2,150 থেকে ৳7,500:

দামকেমন শাড়ি
৳2,150 – ৳3,000হালকা জরির কাজ। বউয়ের বোন, ভাবি বা বিয়েতে অতিথি হিসেবে পরার জন্য ভালো।
৳3,000 – ৳5,000পুরো শাড়িতে কাজ, আঁচল ভারী। রিসেপশন বা বৌভাতের জন্য।
৳5,000 – ৳7,500ঘন জরি, জমকালো আঁচল। বিয়ের দিন বউয়ের জন্য।

বিয়ের দিনে হালকা কিন্তু দামি লুক চাইলে মসলিন বা সিল্ক জামদানিও দেখতে পারেন, দাম ৳4,600 থেকে ৳5,400।

কোনটা আপনার জন্য

  • বিয়ের দিন, বউ: লাল বা মেরুন বেনারসি কাতান, ঘন জরির কাজ।
  • বৌভাত বা রিসেপশন: গোলাপি বা ম্যাজেন্টা কাতান, অথবা সিল্ক জামদানি।
  • পরিবারের অন্যরা: ৳2,150 – ৳3,500-এর কাতান, একই রঙের কয়েকটা মিলিয়ে নিতে পারেন।

এখন স্টকে থাকা বিয়ের শাড়ি

বিয়ের সব শাড়ি দেখুন | সব বেনারসি ও কাতান শাড়ি

কেনার আগে যা দেখবেন

  • ছবিতে আঁচল আর পাড়ের কাজ ভালো করে দেখুন। আমাদের সব শাড়ির ছবি দিনের আলোতে তোলা।
  • বিয়ের তারিখের অন্তত দুই সপ্তাহ আগে কিনুন, ব্লাউজ বানাতে সময় লাগে।
  • হাতে পেয়ে রং ছবির সাথে না মিললে বা শাড়ি ছেঁড়া থাকলে ৩ দিনের মধ্যে জানান, আমরা ফেরত নেব।

অর্ডার আর ডেলিভারি

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। ঢাকায় ৳70 (2-3 দিন), ঢাকার বাইরে ৳120 (3-4 দিন)। বিস্তারিত: ডেলিভারি ও রিটার্ন নীতি

সাধারণ প্রশ্ন

বিয়ের জন্য কাতান ভালো নাকি বেনারসি?

এখন বেশিরভাগ বউ বেনারসি কাতান নেন, কারণ এতে কাতানের ভারী কাপড় আর বেনারসির জরির কাজ দুটোই থাকে।

বেনারসি কাতান শাড়ির দাম কত?

রূপকথায় টাঙ্গাইলের বেনারসি সিল্ক কাতান ৳2,150 থেকে ৳7,500।

কাতান শাড়ি কীভাবে যত্ন করব?

বাসায় না ধুয়ে ড্রাই ওয়াশ করান। ভাঁজ করে সুতি কাপড়ে মুড়ে রাখুন, মাঝে মাঝে ভাঁজ বদলে দিন।