ডেলিভারি ও রিটার্ন নীতি

রূপকথা থেকে শাড়ি কিনলে ডেলিভারি আর রিটার্ন কীভাবে হয়, সব এখানে লেখা আছে। আরও কিছু জানার থাকলে ফোন বা WhatsApp করুন: 01970404848।

ডেলিভারি

  • ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ ৳70। শাড়ি পৌঁছাতে 2-3 দিন লাগে।
  • ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ৳120। শাড়ি পৌঁছাতে 3-4 দিন লাগে।
  • সব অর্ডারে ক্যাশ অন ডেলিভারি। শাড়ি হাতে পেয়ে টাকা দেবেন, আগে কোনো টাকা দিতে হয় না।
  • আমরা এখন শুধু বাংলাদেশের ভেতরে ডেলিভারি দিই। বিদেশে থাকলে দেশে পরিবারের ঠিকানায় অর্ডার করতে পারেন, তারা শাড়ি হাতে পেয়ে টাকা দেবেন।

রিটার্ন

পাঠানোর আগে প্রতিটা শাড়ি আমরা খুলে দেখে নিই। তবু নিচের যেকোনো সমস্যা থাকলে শাড়ি ফেরত দিতে পারবেন:

  • শাড়ির রং ছবির সাথে না মিললে
  • শাড়ি ছেঁড়া বা ফাটা থাকলে

শাড়ি হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ফোন বা WhatsApp-এ (01970404848) জানাতে হবে। জানানোর সময় শাড়ির কয়েকটা ছবি পাঠালে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। ফেরতের ডেলিভারি খরচ আমরা দেব।